মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

গোপন ক্যামেরায় ‘ভাড়াটে খুনি’ আলাপ, কনজারভেটিভ সাবেক প্রার্থীর সদস্যপদ স্থগিত

আলজাজিরার গোপন অনুসন্ধানের ভিডিও প্রকাশের পর কনজারভেটিভ পার্টি তাদের সাবেক প্রার্থী জ্যাক রসের সদস্যপদ স্থগিত করেছে। প্রামাণ্যচিত্রে রসকে অর্থের বিনিময়ে মারধর, ছুরিকাঘাত ও হত্যার ব্যবস্থা নিয়ে কথা বলতে দেখা গেছে। রস অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, প্রামাণ্যচিত্রে কোনো অপরাধের উপাদান আছে কি না, তা তারা পর্যালোচনা করবে।#UKPolitics #ConservativeParty #AlJazeeraInvestigation #TurningPointUK #MeehaNews

টার্নিং পয়েন্ট ইউকের প্রধান নির্বাহী জ্যাক রস
জ্যাক রসছবি: আলজাজিরার প্রামাণ্যচিত্র থেকে নেওয়া

আলজাজিরার গোপন অনুসন্ধানে ভাড়াটে খুনি নিয়োগের খরচ নিয়ে আলোচনার ভিডিও প্রকাশের পর যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাদের সাবেক প্রার্থী জ্যাক রসের সদস্যপদ স্থগিত করেছে। রস ডানপন্থী সংগঠন টার্নিং পয়েন্ট ইউকের (টিপিইউকে) প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রসের দলীয় সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত চলমান থাকায় দল আর কোনো মন্তব্য করবে না।

বিষয়টি সামনে আসে আলজাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘কন্ট্রাক্ট কিলারস অ্যান্ড দ্য ফার রাইট’ (Contract Killers and the Far Right) থেকে। ২০২১ সালে শুরু হওয়া এই অনুসন্ধানে আলজাজিরার এক ছদ্মবেশী সাংবাদিক টিপিইউকেতে যোগ দেন। প্রামাণ্যচিত্রে দেখা যায়, রস ওই সাংবাদিককে নেসবিট নামের গ্লাসগোর এক উগ্র ডানপন্থী কর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। নেসবিটের বিরুদ্ধে উত্তর আয়ারল্যান্ডের আধাসামরিক গোষ্ঠী আলস্টার ভলান্টিয়ার ফোর্সের (ইউভিএফ, UVF) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, কথোপকথনে রস নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে মারধর, মুখে ধারালো অস্ত্রের আঘাত, ছুরিকাঘাত, গুলি এমনকি হত্যার ব্যবস্থা করার কথা বলেন। নেসবিটের সেবা পাইয়ে দিতে মধ্যস্থতার প্রস্তাবও দেন তিনি। গার্ডিয়ানের তথ্যমতে, নেসবিট অর্থের বিনিময়ে হত্যার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিলেন। এর মধ্যে মদ্যপ অবস্থায় গাড়িচাপার মতো সাজানো ‘হিট অ্যান্ড রান’ও ছিল।

আলজাজিরার বরাতে গার্ডিয়ান জানিয়েছে, রস অনুসন্ধানের ফলাফল সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই কথাগুলো তিনি গুরুত্ব দিয়ে বলেননি। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, তারা প্রামাণ্যচিত্রটির বিষয়ে অবগত। এতে কোনো অপরাধের উপাদান আছে কি না, তা পর্যালোচনা করে দেখা হবে।

রস ২০২৩ সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। গার্ডিয়ান জানিয়েছে, সেটি ছিল স্থানীয় সরকার নির্বাচন। টিপিইউকে যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর একটি স্বতন্ত্র শাখা। মার্কিন সংগঠনটির প্রতিষ্ঠাতা চার্লি কার্ক ২০২৫ সালে নিহত হন।

একই প্রামাণ্যচিত্রে দেখা গেছে টিপিইউকের প্রধান পরিচালন কর্মকর্তা ও ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকিপ, UKIP) নেতা নিক টেনকোনিকেও। গার্ডিয়ানের তথ্যমতে, তাঁকে রাস্তায় বিক্ষোভ উসকে দিতে ফুটবল-গুন্ডাদের ব্যবহারের বিষয়ে আলোচনা করতে দেখা যায়। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টিপিইউকের সঙ্গে কনজারভেটিভ পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকের নেতাদের সঙ্গেও সংগঠনটির নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।