হলো না সাওম কবুল
সালমান আহমেদ ধ্রুবনীল
কেউ একজন দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন।
সচরাচর আমি কোনো দাওয়াতে যাই না, জানেন;
আমি মনে করি, ওসবের যোগ্য আমি নই…
তাই সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
ভাবুন তো,
একজন এসে দাওয়াত করল, আর আমায় বলল,
“আপনি এখানে প্রধান অতিথি। আপনার থাকাটা জরুরি।”
বললাম, “কিন্তু আমি যে রোজা আছি।”
“রোজা না হয় আমার এখানেই ভাঙবেন।”
এত করে বলল, আমি আর না করতে পারিনি।
প্রতীক্ষার সাওম ভাঙার ঠিক আগমুহূর্তে
তৃষ্ণার্ত হৃদয় ব্যাকুল হয়ে যেই জলের গ্লাস মুখে তুললাম…
সেই গ্লাসে জল ছিল না, জানেন;
সেই গ্লাসে ছিল হেমলক নামের বিষ।
তখন আমি এটাও ভাবলাম না,
আমি শুধু বুঝে উঠতে পারলাম না—
আমার সাওম কবুল হলো না কেন, খোদা?
আমি কি এতটাই পাপী…
ভাবুন তো,
সে কী সূক্ষ্ম পরিকল্পনা আমায় নাশ করার জন্য… তাই না?
আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল…
আমার সাওম পালনের সেই প্রতীক্ষার সময়ের কী হবে?
সেই সময়ের কী হবে, খোদা?

