নকলায় ৬২ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে
শেরপুরের নকলার গৌড়দ্বার বাজার এলাকা থেকে ৬২ পিস ইয়াবাসহ মো. রানা মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ। আটক রানা গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওসি জানান, রানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।#Sherpur #Nakla #Yaba #MeehaNews

শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ। দলে ছিলেন উপপরিদর্শক (এসআই) তারিকুল, এমদাদ ও মামুনসহ পুলিশের একটি দল।
রানা মিয়া ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা।
ওসি রিপন চন্দ্র গোপ ঘটনা নিশ্চিত করে জানান, রানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।





