মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

পোস্তগোলায় দুই ট্রাকের সংঘর্ষে অটোরিকশা ও মিশুকচালক নিহত

কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। জাকিরের ছেলের দাবি, ট্রাক দুটি প্রতিযোগিতা করে দ্রুতগতিতে যাচ্ছিল। ঢামেকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন; মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।#Dhaka #RoadAccident #Postogola #MeehaNews

পোস্তগোলা গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনার পর নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেনের ভাষ্য, রাতে পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দিয়ে দুটি ট্রাক প্রতিযোগিতা করে দ্রুতগতিতে যাচ্ছিল। একপর্যায়ে ট্রাক দুটির মধ্যে পাশ ঘেঁষে সংঘর্ষ হয় এবং সেগুলো তাঁর বাবার অটোরিকশা ও জাহাঙ্গীরের মিশুককে সজোরে ধাক্কা দেয়। জাকির ও জাহাঙ্গীর পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাহিন জানান, তাঁদের গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার রসুলপুর এলাকায়। তাঁরা কদমতলীতে ভাড়া থাকেন।

জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম বলেন, খবর পেয়ে ঢামেকে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তাঁর স্বামী নিহত হয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে। তাঁরাও কদমতলীতে ভাড়া থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

রায়হান সাব্বির

ঢাকা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।