মূল কনটেন্টে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ইরান-সংক্রান্ত নির্দেশে নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধানের বিরোধ, দাবি ইসরায়েলি গণমাধ্যমের

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানসংক্রান্ত একটি নির্দেশ কার্যকরে আপত্তি জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। জামির ওই পদক্ষেপের আইনি অনুমোদন নিশ্চিত করতে নেতানিয়াহুর স্বাক্ষরিত লিখিত নথি চেয়েছেন। নির্দেশটি ঠিক কী, তা প্রকাশ করা হয়নি। রাজনৈতিক সূত্রগুলো খবর অস্বীকার করেছে। ইসরায়েলে জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর। সমালোচকদের অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।#Israel #Iran #Netanyahu #IsraelElection #MeehaNews

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
নেতানিয়াহু ও সেনাপতি। ফাইল ছবি

ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর একটি নির্দেশ কার্যকর করতে আপত্তি জানিয়েছেন জামির। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রগুলো খবরটি অস্বীকার করেছে।

আজকের পত্রিকা টাইমস অব ইসরায়েলের বরাতে জানিয়েছে, চ্যানেল ১২ বলছে, নির্দেশটি কী বিষয়ে, তা প্রকাশ করা হয়নি। জামির ওই পদক্ষেপের আইনি অনুমোদন নিশ্চিত করতে নেতানিয়াহুর কাছে স্বাক্ষরিত লিখিত নথিও চেয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিরোধ চরমে পৌঁছেছে। ইসরায়েলের সামরিক সেন্সরশিপের বিধিনিষেধ মেনে প্রতিবেদনটি সম্প্রচার করা হয়েছে।

প্রতিবেদনে এক সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, পদক্ষেপটি ইরানের সঙ্গে সংঘাত বাড়াতে পারে। জামিরসহ সামরিক নেতৃত্বের আশঙ্কা, নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক নেতৃত্ব ইরান ইস্যুকে নিজেদের সুবিধায় কাজে লাগাতে পারে। পালমাখিম বিমানঘাঁটির একটি বৈঠকে দুজনের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়েছে। উপস্থিত ব্যক্তিদের ভাষ্য, পরিবেশ ছিল ‘অত্যন্ত তিক্ত’। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেছেন, সাম্প্রতিক দিনগুলোয় জামিরের ভূমিকা ইতিহাস ভুলবে না।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) চ্যানেল ১৩ জানিয়েছিল, এক ব্যক্তিগত বৈঠকে জামির বলেছেন, নির্বাচনের আগে ইরানে হামলার সামরিক প্রয়োজন তিনি দেখছেন না। তবে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

ইসরায়েলে জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর। নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ, নির্বাচন প্রভাবিত করতে বা পিছিয়ে দিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে চাইছেন। নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ইসরায়েলি সেনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালানো তাঁদের জন্য ভালো কিছু নয়। ইরান বা তার সহযোগীরা ইসরায়েলে হামলা করলে কড়া জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।