হিন্দুকুশে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাবুল থেকে খাইবার পাখতুনখাওয়ায় কম্পন
রোববার রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর গভীরতা ছিল ১১০ কিলোমিটার। আফগানিস্তানের কাবুল ও নানগারহারসহ কয়েকটি প্রদেশে এবং পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানে কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে মাত্রা ৫.৮ ধরা হলেও ইএমএসসি পরে তা ৫.২ করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।#Earthquake #Afghanistan #Pakistan #HinduKush #MeehaNews

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতের এ কম্পনে দুই দেশের একাধিক অঞ্চল কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। গভীরতা ছিল ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল)। রয়টার্সের তথ্যমতে, কেন্দ্রটি শুরুতে মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল। পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের খবর অনুযায়ী, কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়েছে। দেশটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।





