মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) ও জাহিদ হাসান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রিফাত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। রিফাতের কাছে ৫০ পিস ইয়াবা ও ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছে ৪০ পিস ইয়াবা পাওয়া গেছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সিদ্ধিরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#Siddhirganj #Narayanganj #Yaba #DBPolice #MeehaNews

সিদ্ধিরগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুজন
সাবেক ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে শিমরাইল টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমরাইলের মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে রাকিব হাসান রিফাত (২২) এবং শিমরাইল দক্ষিণপাড়ার মৃত আলী আকবরের ছেলে জাহিদ হাসান রনি (৩০)। রিফাত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। পুলিশ রনিকে রিফাতের সহযোগী মাদক ব্যবসায়ী বলছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার হয়।

ওসি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।