মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

আগৈলঝাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

রোববার রাত ৮টার দিকে আগৈলঝাড়ার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নিহত হন। কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের বাসের নিচে মোটরসাইকেলসহ চলে যান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন, বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।#Barishal #Agailjhara #RoadAccident #MeehaNews

আগৈলঝাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল
দুর্ঘটনাস্থলে সংঘর্ষে জড়ানো মোটরসাইকেলছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌরভ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের সুধীর ফালিয়ার ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই রথীন ঘরামী আগৈলঝাড়া থানার সামনে শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারে কাজ করেন। তিনি জানান, তাঁকে নিতে বানারীপাড়া থেকে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন সৌরভ। অনেকক্ষণেও না পৌঁছালে মুঠোফোনে কল করা হয়। একপর্যায়ে পুলিশ ফোন ধরে দুর্ঘটনার খবর জানায়। পরে হাসপাতালে গিয়ে রথীন সৌরভের মরদেহ শনাক্ত করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।