মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নিরাপদ সড়ক সচেতনতায় খুলনায় ভিবিডির মানববন্ধন, র‍্যালি ও লিফলেট বিতরণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আর ট্রাফিক আইন মানায় উৎসাহ দিতে আজ শনিবার সকালে খুলনার শিববাড়ি মোড়ে মানববন্ধন, র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। স্বেচ্ছাসেবকেরা জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট পরা আর পথচারীদের নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করেন। ভিবিডির নেতারা বলেন, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাসই অনেক দুর্ঘটনা ঠেকাতে পারে।#RoadSafety #Khulna #Volunteer #Bangladesh #MeehaNews

নিরাপদ সড়ক সচেতনতায় খুলনায় ভিবিডির মানববন্ধন, র‍্যালি ও লিফলেট বিতরণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি আর সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহ দিতে খুলনায় ‘রোড সেফটি অ্যাওয়ারনেস’ (Road Safety Awareness) কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (Volunteer for Bangladesh, ভিবিডি)। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় খুলনার শিববাড়ি মোড়ে সংগঠনটির খুলনা সিটি করপোরেশন এলাকার স্বেচ্ছাসেবকেরা মানববন্ধন, সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবকেরা ট্রাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট পরা এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করেন। পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

ভিবিডি খুলনা সিটি করপোরেশনের প্রেসিডেন্ট তানভীর হাসান অর্নব বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। নিজের সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাসই পারে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করতে। আমরা চাই, প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিরাপদ সড়ক গড়ে তুলতে ভূমিকা রাখুক।”

ভিবিডি খুলনা জেলা বোর্ডের প্রেসিডেন্ট ফারহানা ইয়াসমীন আয়েশা বলেন, “সড়ক নিরাপত্তা মানে মানুষের জীবন ও স্বপ্নের সুরক্ষা। তরুণদের সম্মিলিত সচেতনতা ও ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তন আনতে পারে। আমরা চাই, নিরাপদ সড়কের চর্চা সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হোক।”

কর্মসূচিতে নেতৃত্ব দেন দলনেতা নাজমিন খানম ছোঁয়া এবং সহদলনেতা মুনতাসির হাসান ও তৈয়বা ইয়াসমিন।

‘সচেতনতা হোক অভ্যাস, নিরাপদ সড়ক হোক সবার অঙ্গীকার।’

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।