মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বছরজুড়ে কাজের স্বীকৃতি, ‘বর্ষসেরা ১০’-এ খুলনা বন্ধুসভা

বছরজুড়ে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্রথম আলো বন্ধুসভার ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা পেয়েছে খুলনা বন্ধুসভা। বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নভেম্বর সদরঘাট থেকে চাঁদপুর মোহনা পর্যন্ত নৌপথে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়। বছরজুড়ে শিক্ষা উপকরণ বিতরণ, মাদক ও ডেঙ্গুবিরোধী সচেতনতা, পাঠচক্রসহ নানা কার্যক্রমে সক্রিয় ছিল খুলনা বন্ধুসভা।#Bondhushava #Khulna #YouthVolunteer #Bangladesh #MeehaNews

'সেরা-১০' বন্ধুসভার একজন বন্ধু
আয়োজকদের সাথে 'সেরা-১০' বন্ধুসভার একজন বন্ধু

বছরজুড়ে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্রথম আলো বন্ধুসভার ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা পেয়েছে খুলনা বন্ধুসভা। বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর মোহনা হয়ে আবার সদরঘাট পর্যন্ত নৌপথে দিনব্যাপী ‘এসো মিলি জলধারায় ২.০’ শীর্ষক আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৮৬টি বন্ধুসভার ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পুরষ্কার পাবার পর জাতীয় পরিচালনা পর্ষদের সাথে খুলনা বন্ধুসভার বন্ধুরা
পুরষ্কার পাবার পর জাতীয় পরিচালনা পর্ষদের সাথে খুলনা বন্ধুসভার বন্ধুরা

খুলনা বন্ধুসভা থেকে আয়োজনে অংশ নেন ১০ জন। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এম এম মাসুম বিল্যাহ, শেখ হাফিজুর রহমান, মো. ইমন মিয়া, খোস নসীব, মো. সাগর, প্রদীপ্ত পাল, মো: আবু হানিফা ও মো. ইসমাইল মিয়া।

খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, ‘সেরা দশে জায়গা পাওয়া বিষয়টি স্বপ্নের মতো ছিল। এই অর্জন বন্ধুসভার বন্ধুদের সবার। তবে সেরাদের মধ্যে সেরা হওয়ার প্রাপ্তি আর অনুভূতি সত্যিই অন্য রকম।’

আয়োজনে অংশগ্রহণকারী খুলনা বন্ধুসভার সকল বন্ধু
আয়োজনে অংশগ্রহণকারী খুলনা বন্ধুসভার সকল বন্ধু

বছরজুড়ে সামাজিক ও মানবিক উদ্যোগের পাশাপাশি পাঠচক্র, সাহিত্যচর্চা, পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতা, খেলাধুলা আর সাংস্কৃতিক আয়োজনে সক্রিয় ছিল খুলনা বন্ধুসভা। স্কুলশিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার, শিশুদের নিয়ে ফল উৎসব, মাদকবিরোধী সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদসহ নানা উদ্যোগে অংশ নেন বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নিয়ে পাঠচক্র আর নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানও ছিল বছরের কার্যক্রমে।

পুরষ্কার গ্রহণকালে খুলনা বন্ধুসভা
পুরষ্কার গ্রহণকালে খুলনা বন্ধুসভা

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রস্তুতিতেও যুক্ত ছিলেন খুলনা বন্ধুসভার সদস্যেরা। সংগঠনের সহসভাপতি শেখ হাফিজুর রহমান ১২ নভেম্বর খুলনা থেকে ঢাকায় গিয়ে জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজকদের সঙ্গে উপহারের ব্যাগ তৈরিসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে অংশ নেন। তিনি বলেন, ‘বন্ধুসভায় কাজ করার আনন্দই হলো, এখানে নিজের সামর্থ্য দিয়ে অন্যদের জন্য কিছু করার সুযোগ পাওয়া। এই অর্জন আমাদের সবাইকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।’

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।