মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

‘একটি ভালো কাজ ২০২৬’ সম্মাননায় সেরা সাভার বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ ২০২৬’ সম্মাননায় সেরা বন্ধুসভার স্বীকৃতি পেয়েছে সাভার প্রথম আলো বন্ধুসভা। ঢাকা–চাঁদপুর মোহনা–ঢাকা নৌপথে দিনব্যাপী ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুসভার সদস্যেরা অংশ নেন। সংগঠনটি এই অর্জনকে প্রত্যেক সদস্যের শ্রম ও মানবিক কাজের স্বীকৃতি বলে উল্লেখ করেছে।#Bondhushava #Savar #YouthVolunteer #Bangladesh #MeehaNews

‘একটি ভালো কাজ ২০২৬’ সম্মাননায় সেরা সাভার বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ ২০২৬’ সম্মাননায় সেরা বন্ধুসভার স্বীকৃতি পেয়েছে সাভার প্রথম আলো বন্ধুসভা। গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা–চাঁদপুর মোহনা–ঢাকা নৌপথে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-এ এ সম্মাননা দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময়, সাংগঠনিক সভা, কর্মশালা ও নানা অংশগ্রহণমূলক কার্যক্রম। সাভার প্রথম আলো বন্ধুসভার সদস্যেরাও এতে অংশ নেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাভার প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে বলা হয়, ‘এই অর্জন শুধু একটি সম্মাননা নয়; এটি আমাদের প্রতিটি বন্ধুর শ্রম, সময়, ভালোবাসা ও মানবিক কাজের স্বীকৃতি।’ সংগঠনের পথচলায় যাঁরা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ আশফাক আহাম্মেদ

সাভার, সংবাদদাতা

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।