মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বোরহানউদ্দিনে ১০০ টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক আছেন ৫৬টিতে। বাকি ১০০টির ২৪টিতে চলতি ও ৭৬টিতে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন সহকারী শিক্ষকরা। সহকারী শিক্ষকের ৮৫৪ পদের বিপরীতে কর্মরত ছিলেন ৭২৮ জন। সম্প্রতি ৩৭ জন নতুন শিক্ষক যোগ দিয়েছেন। নৈশপ্রহরী কাম দপ্তরির ১৫৬ পদের মধ্যে কর্মরত ৬১ জন, শূন্য ৯৫টি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া চলছে এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিতে শূন্য পদ পূরণের আশা আছে।#Bhola #Borhanuddin #PrimaryEducation #MeehaNews

বোরহানউদ্দিনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা
বোরহানউদ্দিন উপজেলায় সহকারী শিক্ষক ও কর্মচারীর সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রমছবি: কালবেলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সামলাচ্ছেন চলতি বা ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত প্রধান শিক্ষক আছেন ৫৬টি বিদ্যালয়ে। বাকি ১০০টির মধ্যে ২৪টিতে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে আছেন। পাঠদানের পাশাপাশি দপ্তরের কাজ করতে হওয়ায় শ্রেণিকক্ষে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে।

সংকট শুধু প্রধান শিক্ষকে সীমাবদ্ধ নয়। উপজেলায় সহকারী শিক্ষকের ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ৭২৮ জন, শূন্য ছিল ১২৬টি। সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক যোগ দিয়েছেন। নৈশপ্রহরী কাম দপ্তরির ১৫৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬১ জন, শূন্য ৯৫টি।

চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, তাঁর বিদ্যালয়ে ছয় শিক্ষকের জায়গায় আছেন চারজন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষক সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য, ২০০৯ সালের পর থেকে প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ। অনেকে পদোন্নতি না পেয়ে একই পদে থেকে অবসরে যাচ্ছেন। তিনি দ্রুত পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের দাবি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, আইনি জটিলতায় এত দিন নিয়োগ বন্ধ ছিল। এখন শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিয়ে খুব শিগগির প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ হবে বলে তিনি আশা করছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।