মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নেতানিয়াহুর আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকা উচিত নয়: আইজেনকোট

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট রোববার বলেন, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনের পর তিনি এ কথা বলেন। প্রতিবেদনে অভিযোগ, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ আরব দল রা’আমের তিন কর্মীর বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ বলেছে। দপ্তরের ভাষ্য, চিফ অব স্টাফ কেবল নাগরিক দায়িত্ব পালন করেছেন। লিকুদ পার্টি আইজেনকোটের বক্তব্যকে ‘অবাঞ্ছিত উসকানি’ বলেছে। আইজেনকোট তদন্ত দাবি করেছেন এবং তদন্ত কমিশন গঠনের চেষ্টার কথা জানিয়েছেন।#Israel #Netanyahu #Eisenkot #MeehaNews

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট
গাদি আইজেনকোট।

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না, বলেছেন ইয়াশার পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ সামনে আসার পর রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন।

আইজেনকোট লেখেন, বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য ‘বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি’। তিনি অবিলম্বে তদন্ত দাবি করেন। পুলিশ ও শিন বেটকে প্রকাশিত তথ্যের ব্যাখ্যা দিতেও বলেন। এ বিষয়ে তদন্ত কমিশন গঠনের চেষ্টা করবেন বলেও জানান।

ঘটনার সূত্রপাত ইসরায়েলের চ্যানেল ১২-এর একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ২৭ অক্টোবরের সংসদ নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নর্ডেন পুলিশকে প্রধানমন্ত্রীর দপ্তরের এক সাবেক কর্মীকে গোয়েন্দা সূত্র হিসেবে দেখিয়ে দেন। চ্যানেলটির তথ্য অনুযায়ী, ওই তথ্যের ভিত্তিতে পুলিশ বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তিন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আল জাজিরার বরাতে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তথ্য ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। দপ্তরের বক্তব্য, নর্ডেন অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এর বাইরে কোনো ভূমিকা ছিল না। নর্ডেন নাগরিক দায়িত্ব পালন করেছেন। নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকোটের বক্তব্যকে ‘অবাঞ্ছিত উসকানি’ আখ্যা দিয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।