লংমার্চের প্রস্তুতি দেখতে খুলনা-বাগেরহাটে জামায়াতের সংসদ সদস্যরা
ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি দেখতে বাগেরহাটের কাটাখালী মোড় ও খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন জামায়াতের নেতারা। পরিদর্শন দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং দলের ছয়জন সংসদ সদস্য। লংমার্চটি জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি।#Jamaat #LongMarch #Khulna #BangladeshPolitics #MeehaNews

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি দেখতে বাগেরহাটের কাটাখালী মোড় ও খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পরিদর্শন দলে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, নড়াইলের সংসদ সদস্য আতাউর রহমান এবং সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান ও শেখ মনজুরুল হক রাহাত। বাগেরহাট ও খুলনা অঞ্চলের জামায়াতের স্থানীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, নেতারা লংমার্চ ঘিরে এলাকা দুটির সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি দেখেছেন। লংমার্চ উপলক্ষে দলের নেতা-কর্মীরা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি জানিয়েছে।





