মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত "প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬"-এ তিনি প্রধান অতিথি। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতারা।#Jamaat #Chattogram #Bangladesh #Politics #MeehaNews

ট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করছেন জামায়াত নেতারা
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন দলের নেতারা। চট্টগ্রাম, ২০ অক্টোবরছবি: আমার দেশ

দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল ৮টায় তিনি নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত “প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সম্মেলনে তিনি সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক মান উন্নয়ন এবং দেশ ও জনগণের প্রতি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে।

বিমানবন্দরে শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।