মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়ার খুটাখালীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা দুজন নিহত হন। নিহত আবদুল্লাহ (২৭) ও মো. ইয়াছিনকে (৩০) উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল। পুলিশের ভাষ্য, বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। দুটি গাড়িই থানায় নেওয়া হয়েছে।#Chakaria #CoxsBazar #RoadAccident #MeehaNews

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষের পর সড়কে উল্টে থাকা পিকআপ ভ্যান
বাসের সঙ্গে সংঘর্ষের পর সড়কের ওপর উল্টে যাওয়া পিকআপ ভ্যানছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনই পিকআপে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং চকরিয়ার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানায়, পিকআপটি চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল, যেটি টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাওয়ার কথা ছিল। বিপরীত দিক থেকে আসা শ্যামলী এন আর পরিবহনের চট্টগ্রামগামী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, মাথাসহ শরীরের নানা স্থানে গুরুতর জখমের কারণে দুজনের মৃত্যু হয়েছে। তাঁর ভাষ্য, বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।