বোরকার নিচে কসটেপে বাঁধা ১০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁরা বোরকার নিচে পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা বহন করছিলেন। গ্রেপ্তার ফাতেমা আক্তার ও জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আগে থেকেই করে দুটি করে মাদক মামলা বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।#Brahmanpara #Cumilla #Cannabis #DrugTrafficking #MeehaNews

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক দুই নারীকে ধরা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা মেলে। পুলিশের ভাষ্য, তাঁরা বোরকার নিচে পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা বহন করছিলেন।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশ আরও জানায়, ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন। জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একই আইনে দুটি মামলা বিচারাধীন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।





