সাভার–হেমায়েতপুরে অর্ধেকের বেশি পোশাক কারখানা চালু, কাজে ফিরছেন শ্রমিকেরা
সাভার–হেমায়েতপুর এলাকায় অর্ধেকের বেশি পোশাক কারখানা চালু হয়েছে; ধীরে ধীরে কাজে ফিরছেন শ্রমিকেরা।শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে সীমিত বেতনে সংসার চালানো কঠিন; তাই বেতন বৃদ্ধি অথবা নিত্যপণ্যের দাম কমাতে হবে।মজুরি বোর্ডের নোটিশ প্রকাশের কথা জানিয়েছে সরকার। এদিকে সড়ক অবরোধ ও মিছিলের কারণে যান চলাচলে ভোগান্তি হচ্ছে।#Savar #GarmentWorkers #WorkersRights #LabourMovement #MeehaNews

সাভার–হেমায়েতপুর এলাকায় অর্ধেকের বেশি পোশাক কারখানা চালু হয়েছে। ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। সংসারের ব্যয় মেটানো ও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদে কাজে ফিরছেন তাঁদের অনেকে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সীমিত বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তাঁদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই মজুরি বোর্ডের পক্ষ থেকে নোটিশ প্রকাশ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের বক্তব্য ও দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, সড়ক অবরোধ ও মিছিল কর্মসূচি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে সরকার। এসব কর্মসূচির কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যাতায়াতকারী মানুষ ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে বলে জানা গেছে।





