সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা মিল্টন গ্রেপ্তার
বুধবার রাতে জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইসাবুল হক মিল্টনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।#Chuadanga #Jibannagar #JuboLeague #Bangladesh #MeehaNews

চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ইসাবুল হক মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়।
মিল্টন একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মোল্লার ছেলে। তিনি সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার বিস্তারিত, অর্থাৎ কবে, কোন ঘটনায় এবং কোন ধারায় মামলাটি হয়েছে, তা জানা যায়নি। আদালত মিল্টনের বিষয়ে কী আদেশ দিয়েছেন, সে তথ্যও পাওয়া যায়নি।





