বসুন্ধরা থেকে আওয়ামী লীগের সাবেক মেয়র আটক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গুলশান ডিবি আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করে। তিনি দর্শনা পৌরসভার সাবেক মেয়র এবং দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি দর্শনা ছেড়ে বসুন্ধরার নিজ বাড়িতে থাকছিলেন বলে জানা গেছে। গুলশান ডিবির উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।#Darshana #Chuadanga #AwamiLeague #DhakaDB #MeehaNews

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আতিয়ার রহমান দর্শনার ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দর্শনার নিজ ঠিকানা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে থাকছিলেন।
গুলশান ডিবির উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা জানা যায়নি। আটকের পর তাঁকে কোথায় রাখা হয়েছে বা আদালতে তোলা হবে কি না, সে তথ্যও পাওয়া যায়নি।





