মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

গৌরনদীতে ভ্যানচালকের বাড়িতে মিললো ‘অস্ত্রের ভাণ্ডার’

বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নে এসআরবি-৮ চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান এবং ২৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। অভিযানে শাহে আলম, শাথিল আহমেদ বিশ্বাস ও রবিউল বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৮-এর ভাষ্য, গ্রেপ্তার জর্দা শামীমের অস্ত্র তাঁর সহযোগীরা গোপনে রেখে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। গ্রেপ্তার তিনজনকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে; অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।#Barishal #Gournadi #SRB8 #ArmsRecovery #MeehaNews

গৌরনদীর বাটাজোরে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

বরিশালের গৌরনদীতে এক ভ্যানচালকের বসতবাড়িতে অভিযান চালিয়ে এয়ারগানসহ আটটি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) ও রবিউল বেপারী (৩৫)। তিনজনই বাটাজোরের বাসিন্দা।

আজ বুধবার এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

তল্লাশিতে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান পাওয়া যায়। এর সঙ্গে ছিল পিস্তলের ৩৩টি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ। কার্তুজের মধ্যে পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২, শটগানের ৩১২ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড। এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও অস্ত্র বহনের ১০টি ব্যাগ জব্দ করা হয়েছে।

এসআরবি-৮-এর ভাষ্য অনুযায়ী, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ সরিয়ে নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় সেগুলো গোপনে সংরক্ষণ ও বিক্রির ব্যবস্থা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে এসআরবি-৮ জানতে পেরেছে, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয় দেখিয়ে তাঁর বাড়িতে অস্ত্র রাখতে বাধ্য করা হয়েছিল।

এসআরবি-৮ সূত্রের তথ্য অনুযায়ী, ঝালকাঠির ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীম কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি। অবৈধ অস্ত্রের জোরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তাঁর একাধিক মামলা আছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও আলামতসহ তিনজনকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৮। গ্রেপ্তার ব্যক্তিদের কারও বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।