মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল তামিমের, ফিরল না বাড়িতে

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৮) নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায়। আহত বন্ধু অমিতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।#Bhola #Borhanuddin #RoadAccident #CharFasson #MeehaNews

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
নিহত যুবক মো. তামিমছবি: সংগৃহীত

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু অমিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তামিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলি বাড়ির মোতাহারের ছেলে। অমিত একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরশ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে বাড়ি থেকে ঘুরতে বাংলাবাজারের দিকে রওনা হয়েছিলেন। বাংলাবাজারে পৌঁছানোর আগে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন তাঁরা। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায়। দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অমিতের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।