মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ডেমরায় নাশকতার চেষ্টার অভিযোগে পেট্রোলসহ গ্রেপ্তার ৩

ডেমরার কোনাপাড়া থেকে নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী বিভাগ। অভিযান হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।#Demra #DhakaDB #CrimeNews #Dhaka #MeehaNews

ডেমরার কোনাপাড়ায় নাশকতার চেষ্টার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার তিনজন
নাশকতার চেষ্টার অভিযোগে ডিবির ওয়ারী বিভাগের হাতে গ্রেপ্তার তিনজনছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)। পুলিশ জানায়, নাশকতার চেষ্টার সময় ডিবির একটি দল তাঁদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

রায়হান সাব্বির

ঢাকা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।