মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বাকৃবিতে মিছিল ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

নিষিদ্ধ ছাত্রলীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে বাকৃবি শাখা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু ও যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ একে অপরের বিরুদ্ধে প্রথম হামলার অভিযোগ তুলেছেন। হলের প্রাধ্যক্ষ সিসিটিভি ফুটেজ না দেখে মন্তব্য করতে রাজি হননি।#BAU #ChhatraDal #CampusNews #Mymensingh #MeehaNews

বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল এলাকায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের পর উত্তেজনাছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ঘটা এ ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।

হলের একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে ছাত্রলীগবিরোধী মিছিল করতে হল থেকে বের হন। তখন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরকে হুমকি দেয়। মিছিল শেষে হলে ফেরার পর আবার হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি মুঠোফোন ভাঙচুর করা হয়।

মিজুর অভিযোগ, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও আহত হয়েছেন; তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে, মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙা হয়েছে। তাঁর দাবি, তায়েফ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান। তিনি এ ঘটনার দায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন।

অভিযোগ অস্বীকার করে যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাইলে মিজুর অনুসারীরাই প্রথমে তাঁদের ওপর হামলা করেন। এতে সিফাতসহ তাঁদের পক্ষের কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, ব্যক্তিগত বিরোধকে মিজু হল পর্যায়ের সংঘাতে রূপ দিতে চেয়েছেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব সংঘর্ষের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। তাঁর দাবি, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

গত সেপ্টেম্বরে বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির খবর ছড়ালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ক্যাম্পাসে সংগঠনটির যেকোনো কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।