মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সন্ত্রাস আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ত্রাণ প্রতিমন্ত্রীর

১৯ নভেম্বর বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের আশ্রয়দাতাদের দায়ী করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকার শান্তি ও আইনের পক্ষে। তবে মারামারি করতে এলে তাঁরাও জবাব দেবেন। প্রতিমন্ত্রীর দাবি, কিছু উগ্রবাদী ও সন্ত্রাসী অতর্কিত হামলা চালালেও তাঁরা রাজনৈতিক প্রতিঘাত করেননি। প্রতিমন্ত্রী জানান, প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।#Gouripur #Mymensingh #IqbalHossain #LawAndOrder #MeehaNews

ময়মনসিংহের গৌরীপুরে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
গৌরীপুরে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনছবি: সংগৃহীত

সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের যাঁরা আশ্রয়-প্রশ্রয় দেবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি বলেন, “সন্ত্রাসকে যারা আশ্রয় দেবে, আমি তাদের পেছনে লাগব।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীখলা মহল্লায় গৌরীপুর বাজার কালীমন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী বা বিশৃঙ্খলাকারীকে কেউ আশ্রয় দিলে তাঁকেও দায়ী করা হবে। এ কথা বলতেই তিনি গৌরীপুরে এসেছেন, সব জায়গায় একই কথা বলছেন। তাঁদের অবস্থান শান্তি ও আইনের পক্ষে, বিশৃঙ্খলা ও মারামারির বিপক্ষে।

তবে তিনি জানান, আগে অনেক বুঝিয়েছেন, সহ্য করেছেন, মার খেয়েছেন। এবার আর মার খেয়ে যাবেন না। মারামারি করতে এলে তাঁরাও মারামারি করবেন। উপস্থিত সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই অশান্তি চান না।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে সতর্ক আছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, কিছু উগ্রবাদী ও সন্ত্রাসী বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়ে ছোটখাটো গোলযোগ সৃষ্টি করছে। বিভিন্ন স্থানের অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে তাঁরা কোনো প্রতিঘাত করেননি, যদিও রাজনৈতিকভাবে তাৎক্ষণিক প্রতিঘাতের সুযোগ ছিল। এসব ঘটনার সমাধান তাঁরা শান্তিপূর্ণভাবে ও প্রচলিত আইনের মাধ্যমে চান। প্রশাসন শক্ত অবস্থানে আছে এবং প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার আহ্বায়ক কমল সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্যসচিব বিশ্বজিৎ ঘোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর এবং বিভিন্ন মন্দির কমিটির নেতারাও।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।