মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ইবিতে ছাত্রশিবিরের নবীনবরণে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংসদ সদস্য ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।#IslamicUniversity #CampusNews #Shibir #FreshersReception #MeehaNews

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন দুই সহস্রাধিক শিক্ষার্থী।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। এ সময় সহস্রাধিক শিক্ষার্থীকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, এ আয়োজনের উদ্দেশ্য সবাইকে সংগঠনে যুক্ত করা নয়; বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের চর্চা করলে একসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, শুধু অর্থ উপার্জনই সমৃদ্ধ ক্যারিয়ারের পরিচয় নয়। শিক্ষা, দায়িত্ববোধ, জবাবদিহি, সামাজিক মর্যাদা ও অর্থ উপার্জন—এই পাঁচটি বিষয় একসঙ্গে একটি সুন্দর ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে তোলে।

বিশেষ অতিথির বক্তব্যে বিভিন্ন আসন থেকে আসা সংসদ সদস্যরা শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির যেকোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাঁরা চান, সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কোনো সংগঠনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা কাম্য নয়।

ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা একচেটিয়া জয় চান না; বরং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চান।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।