মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দেশজুড়ে অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি

দেশজুড়ে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে চোরাগোপ্তা হামলা চালিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিতদের রায় কার্যকরের দাবিও ওঠে সমাবেশে।#IslamicUniversity #Kushtia #CampusNews #Bangladesh #MeehaNews

অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের র‍্যালি
দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের র‍্যালি। আজ সোমবার দুপুরেছবি: প্রতিনিধি

দেশজুড়ে ‘ফ্যাসিবাদী শক্তির’ অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে ‘সচেতন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী’ ব্যানারে র‍্যালিটি শুরু হয়। ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় ‘২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘খুনি হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

সমাবেশে শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, গত ১৭ বছরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, খুন ও রাহাজানির বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। তাঁর অভিযোগ, এসব গোষ্ঠী আবারও সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের তৎপরতা প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি ও বাসে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দণ্ডিতদের রায় কার্যকরের দাবিও জানান এই শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এলেও আওয়ামী লীগের পুনরুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। তবে ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের চেতনা থেকে একচুলও পিছিয়ে যায়নি। প্রায় দেড় হাজার শহীদের রক্ত ও ৩০ থেকে ৪০ হাজার আহত ব্যক্তির আত্মত্যাগের চেতনা ধারণ করে ‘ফ্যাসিবাদী নৈরাজ্যের’ বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচি ঘিরে গত সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে দেওয়া আগুনে একজন চালক মারা গেছেন। সরকার এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পরিকল্পিত নাশকতা বলে মনে করছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।