মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান সাতক্ষীরার কৃষকেরা

কপ-৩১ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে কৃষকের অধিকার সুরক্ষা আর ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র‍্যালি ও পথসভা করেছে বেসরকারি সংস্থা ‘স্বদেশ’। কর্মসূচিতে প্রায় ৭০ জন অংশ নেন। আয়োজকদের দাবি, বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, বাস্তুচ্যুতদের পুনর্বাসন আর কৃষক কার্ড ও শস্যবিমায় বর্গাচাষি, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্তির দাবিও জানানো হয়।#COP31 #ClimateFinance #ClimateJustice #Satkhira #MeehaNews

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান সাতক্ষীরার কৃষকেরা
সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবিছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১/COP31) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র‍্যালি ও পথসভা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গফুর সাহেবের ব্রিজের পাশে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’। ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে কর্মসূচিটি হয়। এতে কৃষক, নারী কৃষক, জেলে ও তরুণসহ প্রায় ৭০ জন অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে পথসভা হয়। স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী মলুদা বেগম এবং নারী কৃষক কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু। এ সময় স্বদেশের প্যারালিগ্যাল শরিফুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, কর্মসূচি সংগঠক তাহমিনাসহ বিভিন্ন সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক জলবায়ু সংকট তৈরি করেননি, অথচ এর ভার তাঁদেরই সবচেয়ে বেশি বইতে হচ্ছে। উন্নত দেশগুলোকে শর্তযুক্ত বিনিয়োগ বা ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে। জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষের স্থায়ী ঠিকানা, নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কর্মসংস্থান এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

আয়োজকেরা কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতিকে কৃষকের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থের প্রতিশ্রুতি ৭১ শতাংশ কমে গেছে। সম্মেলনে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) তুলনায় মাত্র শূন্য দশমিক ২ শতাংশ, যা অত্যন্ত অপ্রতুল বলে মন্তব্য করেন তাঁরা।

কপ-৩১-এর নেতাদের কাছে আয়োজকদের প্রধান দাবি হলো স্বল্পোন্নত দেশের অভিযোজন অর্থ পুরোপুরি অনুদানভিত্তিক করা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা দেওয়া। এর পাশাপাশি তাঁরা খাদ্য ও কৃষির জন্য অন্তত পাঁচ বছরের স্থায়ী অর্থায়ন কর্মসূচি নেওয়ার দাবি জানান। কার্বন বাজারের বদলে কৃষিপ্রতিবেশকে সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশের ‘অন্যায্য’ বিদেশি ঋণ বাতিলের দাবিও জানানো হয়।

বাংলাদেশ সরকারের কাছে তাঁদের প্রস্তাব হলো সম্মেলনের বাকি দিনগুলোতে সক্রিয় ভূমিকা রাখা এবং ৩ কোটি ডলার অনুদানের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা। সার উৎপাদনে গ্যাস বরাদ্দে অগ্রাধিকার দেওয়া এবং কৃষক কার্ড ও শস্যবিমায় বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়।

দেশের ৩০টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগান সামনে রেখে ১৫টি জেলায় এই প্রচারাভিযান চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।