মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় তরুণদের সম্প্রীতি মেলা, এক মঞ্চে প্রশাসন ও রাজনৈতিক দল

"যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো" প্রতিপাদ্যে সোমবার সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক কাউসার আজিজ সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি ও জামায়াতের নেতা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেলায় ২০২২ সাল থেকে তরুণদের সামাজিক উদ্যোগ নিয়ে তিনটি প্রদর্শনী স্টল ছিল। শেষে যৌথভাবে শান্তি ঘোষণা পাঠ করা হয়।#Satkhira #SocialHarmony #YouthLeadership #Bangladesh #MeehaNews

সাতক্ষীরায় তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬-এর র‍্যালি
তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো” প্রতিপাদ্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের (লেকভিউ) পদ্মা হলরুমে এ আয়োজন হয়।

অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (Action for Transformation) প্রকল্পের আওতায় মেলার আয়োজন করে সিডো। উদ্যোগ নেয় তরুণদের সংগঠন অ্যাক্টিভিস্টা (Activista) সাতক্ষীরা।

এর আগে সকাল সাড়ে ৯টায় শহরের কামালনগর ঈদগাহ থেকে সম্প্রীতি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লেকভিউতে গিয়ে মেলা সমাবেশে মিলিত হয়।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন ও জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। সাংবাদিক ও স্থানীয় মন্দির কমিটির নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শান্তি মানে কেবল সংঘাতের অনুপস্থিতি নয়। পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যের স্বীকৃতি আর প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষাও শান্তির অংশ। তাঁদের মতে, তরুণদের নেতৃত্বেই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গড়া সম্ভব।

মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত তরুণদের সামাজিক উদ্যোগ ও সাফল্যের গল্প নিয়ে তিনটি প্রদর্শনী স্টল ছিল। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং ‘সম্প্রীতির বৃক্ষে’ নিজেদের মন্তব্য ও বার্তা লেখেন।

দিনব্যাপী আয়োজনে ছিল:

  • লাইভ আর্ট প্রতিযোগিতা

  • পিস ক্যানভাস (Peace Canvas)

  • পিস ওয়াল (Peace Wall)

  • সলিডারিটি ট্রি (Solidarity Tree)

  • আন্তপ্রজন্ম খেলাধুলা

  • পিস অলিম্পিয়াড (Peace Olympiad)

  • সাংস্কৃতিক পরিবেশনা

  • ঐতিহ্যবাহী জারিগান ও যুবনাট্য

শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং যৌথভাবে ‘পিস ডিক্লারেশন’ (শান্তি ঘোষণা) পাঠ করা হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।