মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩
রবিবার ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সেলিমুর রহমানের স্মরণসভা

সাতক্ষীরার ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় অগ্রগতি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।বক্তব্যে আব্দুস সবুর বিশ্বাস সেলিমুর রহমানের সঙ্গে দীর্ঘদিনের সাংগঠনিক পথচলা ও তাঁর অবদানের স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#Satkhira #MemorialMeeting #AgrogotiSangstha #CommunityNews #MeehaNews

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভায় উপস্থিত অতিথিরা
অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত ছবি মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের স্মরণে সাতক্ষীরায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরার ত্রিশমাইলে অগ্রগতি রিসোর্টে সংস্থাটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এতে সংস্থার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, অগ্রগতি সংস্থার ফাইন্যান্স কো-অর্ডিনেটর (Finance Coordinator) মো. ফিরোজ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ সুভাস সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক ও দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আবদুল হামিদ, মেজর ইসহাক আলী এবং লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য টুটুল মোস্তফাসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে আব্দুস সবুর বিশ্বাস মো. সেলিমুর রহমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “১৯৯৫ সালে যখন আমি একদম শূন্য হাতে সাতক্ষীরায় আসি, তখন থেকেই সেলিমুর রহমান আমার সঙ্গে মিশেছে। আমাদের দুজনের ওপর দিয়ে কত বিপদ গেছে, তা বলে শেষ করতে পারব না; কিন্তু সে কখনো কোনো বিপদকে বিপদ মনে করেনি। স্বার্থ, সম্মান বা সমতা—কোনো ক্ষেত্রেই তার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি বা হিংসা আমি দেখিনি। ৩২ বছরের পথচলায় আমার চেয়ে অগ্রগতি সংস্থায় সেলিমের দায়িত্ব ও অবদান কোনো অংশেই কম ছিল না, বরং বেশি ছিল।”

তিনি আরও বলেন, “যেদিন আমার পাশে কেউ ছিল না এবং নিকট আত্মীয়রাও খোঁজ নিত না, সেদিন একমাত্র সেলিমুর রহমানই আমার খোঁজ নিত এবং ৩২ বছরে আমার পেছন থেকে এক পা-ও সরে দাঁড়ায়নি। সে ছিল বলেই আজ এত বড় একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে।”

সভা শেষে মো. সেলিমুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।