মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩
শনিবার ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় কৃষক ও গৃহিণীদের মধ্যে বিজের ১,৬০০ চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা বিজের কৃষি কর্মসূচির আওতায় শনিবার সাতক্ষীরা সদরের মেহেদীবাগে কৃষক, গৃহিণী ও সমিতির সদস্যদের মধ্যে বিনা মূল্যে ১ হাজার ৬০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সংস্থার সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।#Satkhira #TreePlantation #ClimateAction #Bangladesh #MeehaNews

সাতক্ষীরার মেহেদীবাগে বিজের উদ্যোগে কৃষক ও গৃহিণীদের মধ্যে চারা বিতরণ
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের (বিজ) কৃষি কর্মসূচির আওতায় সাতক্ষীরায় কৃষক, গৃহিণী ও সমিতির সদস্যদের মধ্যে বিনা মূল্যে ১ হাজার ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো. দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (এএ) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জোনের জোনাল ম্যানেজার মো. হারুন-অর রশিদ ও প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মো. শরিফউদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. সজিবুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মো. রনি ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেন ও ফল দেওয়ার পাশাপাশি অর্থনীতি সমৃদ্ধ করে, ঔষধি গুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখে। তাঁরা আশা প্রকাশ করেন, বিতরণ করা চারাগুলোর ঠিকমতো পরিচর্যা হলে পরিবেশের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণেও তা কাজে আসবে।

আলোচনা শেষে অতিথিরা সংস্থার প্রশিক্ষণকেন্দ্র ও অফিস চত্বরে চারা রোপণ করেন এবং উপস্থিত সদস্যদের হাতে চারা তুলে দেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।