মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের অভিযোগে মৌলভীবাজারে ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

কুলাউড়ায় মাছ-টাকা ছিনতাই ও সদর উপজেলায় মহিষ ডাকাতির অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রদল চার নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি পেয়েছেন। ১ নভেম্বরের ছিনতাই মামলায় কুলাউড়ার তিন ছাত্রদল নেতা আসামি; ১৯ অক্টোবরের ডাকাতির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনের সব নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।#MoulvibazarNews #Chhatradal #Kulaura #MeehaNews

মৌলভীবাজারে বহিষ্কৃত ছাত্রদলের চার নেতা
বহিষ্কৃত চার ছাত্রদল নেতাছবি: সংগৃহীত

মহিষ ডাকাতি এবং মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মৌলভীবাজারে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত চার নেতা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান এবং ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সিদ্ধান্তটি অনুমোদন করেন। একই সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে কুলাউড়া থানায় মামলা হয়। ওই মামলায় কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছিল।

অন্যদিকে ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে।

ছাত্রদল নেতাদের নাম আসা এবং গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এরপরই জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা নিল।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।