মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
রাজধানীর মগবাজারে আজ শনিবার ভোরে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। হাতিরঝিল থানা-পুলিশ জানিয়েছে, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না, তিনি অক্ষত আছেন। কারা, কেন গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।#AsifAkbar #Dhaka #Moghbazar #Bangladesh #MeehaNews

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না, তাই তিনি অক্ষত আছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।”
কারা, কেন গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি। ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে ঘটনার যোগসূত্র আছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।





