চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও নালা উন্নয়নের কাজে বাধা দিয়ে ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করেন। বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।#Dhaka #Extortion #DBPolice #Bangladesh #MeehaNews

চাঁদাবাজির মামলায় রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়, আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়ন হোসেনের বিরুদ্ধে অভিযোগ, আদাবর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও নালা উন্নয়নের কাজে তিনি বাধা দেন এবং স্থানীয় ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করেন।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চাঁদাবাজির একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযোগের বিষয়ে নয়ন হোসেন বা ছাত্রদলের বক্তব্য জানা যায়নি।





