মূল কনটেন্টে যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩
রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

খুলনায় সনাক-ইয়েস-এসিজির সভা, পরবর্তী প্রকল্পের কর্মপরিকল্পনায় সিদ্ধান্ত

১৬ অক্টোবর খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সনাক-ইয়েস-এসিজির সমন্বয় সভা হয়েছে। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। পরবর্তী প্রকল্পে নাগরিক সম্পৃক্ততা, সুশাসন ও জবাবদিহি, তথ্য অধিকার কর্মশালা এবং ইয়েস সদস্যদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিআইবির বর্তমান প্রকল্প পাক্টা (PACTA) আগামী ডিসেম্বরে শেষ হবে। #TIB #Khulna #Shanak #AntiCorruption #MeehaNews

লনা প্রেসক্লাবে সনাক-ইয়েস-এসিজির সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা
খুলনা প্রেসক্লাবে সনাক-ইয়েস-এসিজির সমন্বয় সভায় অংশগ্রহণকারীরাছবি: মিহা নিউজ

খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৬ অক্টোবর সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেনস গ্রুপের (এসিজি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

টিআইবির প্রধান কৌশলগত ও দীর্ঘমেয়াদি প্রকল্প পাক্টার (Participatory Action Against Corruption: Towards Transparency and Accountability, সংক্ষেপে PACTA) মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণে সরকারি-বেসরকারি সেবা খাতের মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কাজ করা হচ্ছে। টিআইবির তথ্য অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প ২০২২ সালের জানুয়ারি থেকে চলছে এবং আগামী ডিসেম্বরে শেষ হবে। সভায় পরবর্তী প্রকল্পে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, মাঠ পর্যায়ে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা, তথ্য অধিকার আইনবিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন (campaign) আয়োজন এবং ইয়েস সদস্যদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন সনাক-খুলনার সভাপতি অধ্যাপক রমা রহমান। উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি গৌরাঙ্গ নন্দী ও রীনা পারভীন এবং সদস্য অধ্যাপক জাফর ইমাম, অধ্যাপক আনোয়ারুল কাদির, অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা ও অ্যাডভোকেট আশোক সাহাসহ অনেকে।

সভায় পাক্টা প্রকল্পের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন ইয়েস দলনেতা সৌরভ ঘোষ এবং ইয়েস সদস্য ফারহানা ইয়াসমিন আয়েশা, আবদুল্লাহ আল কাফি মৃদুল, শাহিন সিরাজসহ আরও অনেকে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

M M Masum Billah

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

আজ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।