টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, জানালা ভেঙে পালালেন নারী
চুয়াডাঙ্গা সদরের হাসানহাটি গ্রামের ঝর্ণা আক্তারের (৩৫) বিরুদ্ধে টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা তাঁকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছানোর আগেই তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান। ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তাঁকে আটকের চেষ্টা চলছে।#Chuadanga #TikTok #CrimeNews #Bangladesh #MeehaNews

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হলে তাঁকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঝর্ণা ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।
স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি নজরে আসার পর এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ঘেরাও করে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে দলের নেতাকর্মীদের নজরে আসে ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের ভিডিও বানিয়ে খারাপ মন্তব্য করা তাঁর স্ত্রীর উচিত হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। আজকের পত্রিকার তথ্যমতে, সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেছেন, স্থানীয়রা ঝর্ণাকে ঘরে আটকে রেখে পুলিশকে জানিয়েছিলেন।
ঝর্ণা আক্তার বা তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলা হয়েছে কি না, তা-ও জানা যায়নি।





