মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে তারাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ চারজনকে কুপিয়ে ও মারধর করে জখমের অভিযোগ উঠেছে। ১৫ নভেম্বর সকালে নিজামখাঁ মৌজার ১২ শতক জমিতে ঘটনাটি ঘটে বলে এজাহারে বলা হয়েছে। আবুল কালামের বাবা আবু তালেব (৬৬) ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের কয়েকজন অভিযোগ অস্বীকার করে পারিবারিক দ্বন্দ্বের কথা বলেছেন। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।#Gaibandha #Sundarganj #LandDispute #CrimeNews #MeehaNews

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তারাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, তাঁর বাবা, এক ভাই ও এক ভাতিজিকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল কালামের বাবা আবু তালেব (৬৬) বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার (২২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার অনুযায়ী, নিজামখাঁ মৌজার ১২ শতক জমি ক্রয়সূত্রে আবু তালেব দীর্ঘদিন ভোগদখল করছেন। একই এলাকার আইয়ুব আলী, মঞ্জুল হক ও তাঁদের লোকজন জমি দখলের হুমকি দিচ্ছিলেন। এ নিয়ে আবু তালেব আদালতে মামলা করলে অভিযুক্তরা জমিতে না নামার মুচলেকা দেন। পরে আবারও হুমকি দেন বলে অভিযোগ।

এজাহারে বলা হয়, ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবু তালেব দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম আজাদকে নিয়ে ওই জমিতে হালচাষ করছিলেন। তখন অভিযুক্তরা লোহার রড, চাপাতি, দা, কুড়াল, বল্লম ও ছোরা নিয়ে এসে তাঁদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করলে হামলা চালান। এজাহারের বিবরণে মঞ্জুল হকের ছোরা ও হাবিবুর রহমানের বল্লমের আঘাতে আব্দুস সালামের দুই পায়ে এবং আরিফুল ইসলামের চাপাতির আঘাতে আবুল কালামের মাথায় জখম হয়। আবু তালেব ও তাঁর নাতনিও আহত হন। এজাহারে আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আবু তালেব, তাঁর দুই ছেলে ও নাতনিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রধান আসামি আইয়ুব আলীর বাড়িতে গেলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অপর দুই আসামি হামিদুল ইসলাম ও আশিকুর রহমান বলেন, বাদী তাঁদের জেঠা। যে জমি নিয়ে ঘটনা, তার মালিকের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। তাঁদের দাবি, আবু তালেব জমিতে যাওয়ার আগে তাঁদেরও যেতে বলেছিলেন, কিন্তু তাঁরা যাননি। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে তাঁরা দাবি করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত চান।

ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।