মূল কনটেন্টে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, চলছে তদন্ত

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়। নিহতের স্বামীর বর্ণনায়, উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। বগুড়া সদর থানার ওসি জানান, প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।#Bogura #Shajimek #HospitalSafety #BangladeshNews #MeehaNews

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভবন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় এ ঘটনা ঘটে। শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত ১২ অক্টোবর শিরিনকে মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তাঁকে রেখে সোলায়মান নামাজ পড়তে যান। ওই সময় ছয়তলার উত্তর ব্লকে সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে শিরিন নিচে পড়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।