মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মহেশখালীতে কুকুর বাঁচাতে গিয়ে সৌদি প্রবাসীসহ নিহত ২

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। সামনে হঠাৎ কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত ইকবাল হোসেন সৌদি প্রবাসী। শাহীন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত আব্দুল কায়ুম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।#Maheshkhali #CoxsBazar #RoadAccident #Matarbari #MeehaNews

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক।

কক্সবাজারের মহেশখালীতে সড়কে হঠাৎ সামনে চলে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীসহ দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাজু আহমেদ গাজী ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী ইকবাল হোসেন (২৫) ও একই এলাকার মো. শাহীন (১৮)। ইকবাল মৃত আব্দুস সালামের এবং শাহীন জয়নাল আবেদীনের ছেলে। আহত আব্দুল কায়ুম দেলোয়ার হোসেনের ছেলে। তিনজন পরস্পরের চাচাতো ও ফুফাতো ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল দুই স্বজনকে নিয়ে মোটরসাইকেলে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। রাজঘাটের কিছুটা আগে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। তিন আরোহীই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা করে ইকবালকে মৃত ঘোষণা করেন। শাহীনের অবস্থার অবনতি হলে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল কায়ুম এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।