মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বরিশালে মাদকবিরোধী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান বক্তা ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। সমাবেশে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।#Barishal #AntiDrug #Rally #MeehaNews

বরিশালের ১১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশে অতিথিরা
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনছবি: সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এ আহ্বান জানান বক্তারা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ হয়। স্লোগান ছিল ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান বক্তা ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

সমাবেশে সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন:

  • বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক

  • মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ

  • কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম

  • মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার নানা শ্রেণি-পেশার মানুষও সমাবেশে ছিলেন। সমাবেশে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।