ইরানের পশ্চিমাঞ্চলে শ্রমিকবাহী বাস উল্টে ১২ জনের মৃত্যু, আহত ১৬
শনিবার (১৪ নভেম্বর) আবদানান ও দেহলোরানের মাঝামাঝি একটি বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হন। বাসটিতে গ্যাস শোধনাগারের কর্মীরা ছিলেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তাধীন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহতদের জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ইলাম প্রদেশে এক দিন ও আবদানানে দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে।#Iran #BusAccident #Ilam #IranNews #MeehaNews

ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) ইরাক সীমান্তের কাছে ইলাম প্রদেশের আবদানান ও দেহলোরানের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানায়, বাসটিতে একটি গ্যাস শোধনাগারের কর্মীরা ছিলেন। কয়েকজন আহতের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ প্রথমে নিহতের সংখ্যা নয়জন বলেছিল, পরে ইরনা এ সংখ্যা ১২ বলে জানায়।
দুর্ঘটনার কারণ ও কোনো অবহেলা বা বিধিভঙ্গ ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহতদের জরুরি চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
নিহতদের অনেকে আবদানানের বাসিন্দা ছিলেন। এ কারণে ইলাম প্রদেশে একদিন এবং আবদানানে দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে, জানায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম রুদাও।
ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান বলে রুদাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে।





