আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনী ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে। মন্ত্রণালয় একে ‘পারস্পরিকতার নীতি’ অনুযায়ী পদক্ষেপ বলেছে। এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। বিবৃতিতে সব পরিণতির দায় আর্জেন্টিনা সরকারের ওপর বর্তাবে বলা হয়েছে। আর্জেন্টিনার সেনাবাহিনীর কথা বিবৃতিতে নেই। ১ নভেম্বর ইরান ব্রিটিশ রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সের ক্ষেত্রেও একই ধরনের ঘোষণা দিয়েছিল।#Iran #Argentina #IRGC #Diplomacy #MeehaNews

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মন্ত্রণালয় এটিকে ‘পারস্পরিকতার নীতি’ অনুযায়ী পাল্টা পদক্ষেপ বলেছে। এপ্রিলে বুয়েনস আইরেস ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে এমন পদক্ষেপ নিতে চাপ দিচ্ছিল বলে জানিয়েছিল রয়টার্স।
ইরানের বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত থেকে উদ্ভূত সব পরিণতির দায় আর্জেন্টিনা সরকারের ওপর বর্তাবে। এর বেশি ব্যাখ্যা বিবৃতিতে নেই। আর্জেন্টিনার সেনাবাহিনীর কথাও তাতে উল্লেখ করা হয়নি।
আজারবাইজানের সংবাদমাধ্যম আজারনিউজের খবর অনুযায়ী, ইরান আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণাকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার একটি আইনের কথা উল্লেখ করেছে। মন্ত্রণালয় আইআরজিসিকে ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অবিচ্ছেদ্য অংশ বলে বর্ণনা করেছে। আর্জেন্টিনার ঘোষণাকে তারা আন্তর্জাতিক আইনের নীতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।
আর্জেন্টিনা এপ্রিলে জানিয়েছিল, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থনের কারণে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি কেন্দ্রে হামলায় ৮৫ জন নিহত হন। আর্জেন্টিনা এ হামলার দায় হিজবুল্লাহর ওপর চাপায়।
এর আগে ১ নভেম্বর ইরান যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুপক্ষ’ এবং ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যও জুলাইয়ে আইআরজিসিকে তালিকাভুক্ত করেছিল।





