নরসিংদীতে বিদ্যুতের খুঁটির নিচে পোড়া মরদেহ, তার চুরির চেষ্টার ধারণা
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যুতের খুঁটিতে আগুন ধরতে দেখেন স্থানীয়রা। খুঁটির নিচে এক অজ্ঞাত যুবকের পুড়ে যাওয়া মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, তিনি সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। পুলিশ মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।#Narsingdi #Electrocution #WireTheft #Bangladesh #MeehaNews

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির নিচ থেকে এক অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তিনি লাইনের তার চুরির চেষ্টা করছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসাইল রেলগেটের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন ধরতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে খুঁটির নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ দেখতে পান।
স্থানীয়দের ধারণা, ওই যুবক খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেছিলেন। লাইনে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গেলে আগুন ধরে যায় এবং তাঁর মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





