মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩
শনিবার ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

পরিক্ষার ফলাফলে খুশি হয়ে বিএমডব্লিউি উপহার

পূর্ব বর্ধমানের গলসির এক স্কুলছাত্র নবম শ্রেণির হাফ ইয়ার্লি পরীক্ষায় ভালো ফল করায় বাবা তাকে নতুন বিএমডব্লিউ গাড়ি কিনে দিয়েছেন। এই সময়ের তথ্যমতে গাড়ির দাম ২ কোটি ৩০ লাখ টাকা। বাবা মুম্বইয়ের অন্ধেরির একটি শোরুম থেকে গাড়িটি কেনেন। শুক্রবার বিশেষ কন্টেনারে গাড়িটি গলসিতে পৌঁছায়। ছেলের বয়স ১৫। তার লাইসেন্স নেই, তাই গাড়ি চালাবেন বাবা।#Burdwan #WestBengal #BMW #India #MeehaNews

পূর্ব বর্ধমানের গলসিতে নবম শ্রেণির ছাত্রের জন্য কেনা নতুন বিএমডব্লিউ গাড়ি
উপহার পাওয়া বিএমডব্লিউ (সংগৃহীত ছবি)

স্কুলের পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে ২ কোটি ৩০ লাখ ভারতীয় রুপির বিএমডব্লিউ গাড়ি কিনে দিয়েছেন পূর্ব বর্ধমানের গলসির এক অভিভাবক। ছেলে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হাফ ইয়ার্লি পরীক্ষায় ছেলের ফল চমৎকার হয়েছে। তবে নম্বর জানা যায়নি। বিএমডব্লিউ নেওয়ার আবদার ছেলে অনেক আগেই করেছিল। ফল জানার পর বাবা মুম্বই গিয়ে অন্ধেরির একটি শোরুম থেকে গাড়ি কেনেন। কচি কলাপাতা রঙের গাড়িটি গত শুক্রবার বিশেষ কন্টেনারে গলসিতে এসে পৌঁছায়।

এই সময়ের তথ্য অনুযায়ী, বাবার গলসিতে চারটি রাইস মিল আছে। তিনি চীন ও ভিয়েতনামে চাল রপ্তানিও করেন। তাঁর গ্যারাজে আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো ও হুন্দাই আছে। নতুন গাড়ির নম্বর প্লেটের জন্যও তিনি অনেক টাকা খরচ করেছেন। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিন অঙ্ক ৫৫৫।

বাবা বলেন, ছেলে অনেক আগেই এমন একটি গাড়ি চেয়েছিল, তাই কিনে দিয়েছেন। ছেলের বয়স ১৫, লাইসেন্স নেই। তাই গাড়ি সে চালাবে না। ছেলের ভাষ্য, সপ্তাহে একদিন বেরোবে, বাবা চালাবেন আর সে পাশে বসবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।