মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩
শনিবার ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘিওরের শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় যমুনা টিভির সাংবাদিক বি এম খোরশেদকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হায়াত আলীর (৬০) বিরুদ্ধে। রাত ৯টার দিকে খোরশেদ ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি অনুযায়ী, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনাকে ঘিরে দুজনের বিরোধ তৈরি হয়। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। ওসি বলেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#Manikganj #Ghior #JournalistThreat #BangladeshNews #MeehaNews

যমুনা টিভির মানিকগঞ্জ জেলা সিনিয়র স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ
বি এম খোরশেদ। সংগৃহীত ছবি

মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিক বি এম খোরশেদকে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খোরশেদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ জেলা সিনিয়র স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি। হায়াত আলী বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের বাসিন্দা এবং মৃত পরশ আলীর ছেলে।

জিডির বরাতে জানা যায়, স্থানীয় একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপর হায়াত আলী বিভিন্ন স্থানে খোরশেদকে নিয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। শুক্রবার দুপুরে একটি বাড়ির সামনে ইটসলিং সড়কে তিনি খোরশেদকে গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। উপস্থিত লোকজন বাধা দিলে তাঁকে প্রাণনাশসহ নানা হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। ভবিষ্যতে বড় ক্ষতির আশঙ্কায় ওই দিন রাত ৯টার দিকে খোরশেদ থানায় জিডি করেন।

খোরশেদ বলেন, মাদকের বিরুদ্ধে ওই গ্রুপে আলোচনার সময় কয়েকজনের নাম উঠে আসে। এর জেরে হায়াত আলী তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে আপত্তিকর মন্তব্য করে বেড়াচ্ছেন। তাঁর ভাষ্য, প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। খোরশেদ সামাজিক নানা কাজেও যুক্ত বলে ভুক্তভোগী ও এলাকাবাসী জানান।

হায়াত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।