মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বেনাপোলে ‘স্টপ লিস্টে’ নাম থাকায় ভারতগামী আওয়ামী লীগ নেতা হিমাংশু দাস গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টে ‘স্টপ লিস্ট’ ধরা পড়ায় হিমাংশু দাসকে (৫২) আটক করা হয়। তিনি বাগেরহাটের স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। বেনাপোল পোর্ট থানা তাঁকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।#Benapole #AwamiLeague #Immigration #MeehaNews

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন
গ্রেপ্তার হিমাংশু দাসছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ‘স্টপ লিস্টে’ (Stop List) নাম থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হিমাংশু দাস (৫২)।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি জানান।

পুলিশ জানায়, হিমাংশু বাগেরহাট জেলার হাড়িখালী পিসি কলেজ এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে সেখানে স্টপ লিস্টের তথ্য ধরা পড়ে। ইমিগ্রেশন পুলিশ তখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মামলার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক এক আওয়ামী লীগ নেতাকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাঁকে সেই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।