ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিটু মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টায় উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।#Gaibandha #Phulchhari #Yaba #MeehaNews

গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত টিটু মিয়ার (২৯) বাড়ি ফুলছড়ি উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকায়। তিনি উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত প্রায় ১টায় উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকায় অভিযান চালানো হয়। টিটুকে আটক করে তল্লাশি করলে তাঁর কাছে তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ওসির ভাষ্য, গ্রেপ্তারের বিষয়টি একই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে জানানো হয়। শনিবার সকালে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি টিটুকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।





