মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩
শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বিশ্ব নগর দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে খুলনায় পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব নগর দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতায় সচেতনতা বাড়াতে খুলনায় যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সিরাক-বাংলাদেশ ও খুলনা সিটি করপোরেশন। সিরাকের তরুণ স্বেচ্ছাসেবকেরা রূপসা মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। অভিযানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আয়োজকদের স্লোগান ছিল “Building a Cleaner City Together”। জাতিসংঘ ঘোষিত এবারের বিশ্ব নগর দিবসের প্রতিপাদ্য আলাদা: “Regenerating the City: Adequate Housing for All”।#DengueAwareness #Khulna #WorldCitiesDay #CleanCity #MeehaNews

বিশ্ব নগর দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে খুলনায় পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব নগর দিবস উপলক্ষে খুলনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশ্ব নগর দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে খুলনায় পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সিরাক-বাংলাদেশ (SERAC-Bangladesh) ও খুলনা সিটি করপোরেশন যৌথভাবে এই অভিযানের আয়োজন করে। আয়োজকদের স্লোগান ছিল “Building a Cleaner City Together” (আসুন, সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন নগরী)।

কর্মসূচির অংশ হিসেবে সিরাক-বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকেরা রূপসা মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালান। আয়োজকেরা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়তে তরুণসহ নগরবাসীকে সম্মিলিত দায়িত্ব পালনে উৎসাহিত করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য।

প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব রেজা রশিদসহ অন্য কর্মকর্তারা। সিরাক-বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া ও প্রকল্প কর্মকর্তা সুমাইয়া রহমান।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ফারজানা যুথি বলেন, “নগরীর প্রতিটি মানুষের পরিষ্কার-পরিচ্ছন্নতার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের জন্য ভিত্তি হিসেবে গড়ে উঠতে পারে, আমাদের আশপাশ সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।”

জাতিসংঘ প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্ব নগর দিবস পালন করে। ইউএন-হ্যাবিট্যাটের তথ্য অনুযায়ী, এবারের প্রতিপাদ্য “Regenerating the City: Adequate Housing for All” (নগরের পুনর্জাগরণ: সবার জন্য পর্যাপ্ত আবাসন)।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

M M Masum Billah

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।