মূল কনটেন্টে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কালিয়াকৈরে টিন পাল্টানোর সময় মাটির দেয়াল ধসে রান্নাঘরে চাপা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

রোববার কালিয়াকৈরের নিশ্চিন্তপুরে মাটির ঘরের টিন পাল্টানোর সময় এক পাশের দেয়াল পাশের বাড়ির রান্নাঘরের ওপর পড়ে। রান্নার কাজে থাকা আছিয়া আক্তার (৩০) দেয়ালের নিচে চাপা পড়েন। ইকোটেক্স কারখানায় সেলাই অপারেটর পদে কাজ করতেন তিনি। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#Kaliakair #Gazipur #GarmentWorker #WallCollapse #MeehaNews

কালিয়াকৈরের নিশ্চিন্তপুরে মাটির দেয়াল ধসে নিহত পোশাকশ্রমিক আছিয়া আক্তারের বাড়ির পাশের দুর্ঘটনাস্থল
কালিয়াকৈর থানাছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে আছিয়া আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আছিয়া নিশ্চিন্তপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় ইকোটেক্স কারখানায় সেলাই অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌচাকের নিশ্চিন্তপুরে সৈয়দ সুলতান শাহ নামের এক ব্যক্তির মাটির ঘরের টিন পাল্টাচ্ছিলেন মিস্ত্রিরা। কাজের একপর্যায়ে ঘরটির এক পাশের মাটির দেয়াল হঠাৎ পাশের বাড়ির রান্নাঘরের ওপর ভেঙে পড়ে। তখন রান্নাঘরে কাজ করছিলেন আছিয়া। দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত অবস্থায় আছিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।