মূল কনটেন্টে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, সাতক্ষীরায় সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ও ইসলামী বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আয়োজক সাতক্ষীরা প্রেসক্লাব। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচারও দাবি করেছেন তাঁরা। জেলায় চুরি, হত্যাসহ অপরাধ বেড়ে চলায় আইনশৃঙ্খলা নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাংবাদিকেরা।#Satkhira #PressFreedom #JournalistSafety #Bangladesh #MeehaNews

কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, সাতক্ষীরায় সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ছবি মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ও ইসলামী বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। একই কর্মসূচি থেকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারও দাবি করা হয়।

গতকাল রোববার (২৫ অক্টোবর) সকালে শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদ।

বক্তব্য দেন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু, ভোরের পাতার নিজস্ব প্রতিবেদক মহিদার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানসহ অন্য সাংবাদিকেরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়। বক্তাদের অভিযোগ, সাতক্ষীরায় চুরি, হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। কয়েক দিন আগে গণপিটুনিতে দুজন নিহত হলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয় বলে দাবি করেন তাঁরা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি থেকে তিনটি দাবি জানানো হয়:

  • সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা

  • কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া

  • নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাসহ সব অপরাধের সুষ্ঠু বিচার

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য জানা যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।